টাইব্রেকারে মার্টিনেজের দক্ষতায় আর্জেন্টিনা সেমিফাইনালে

ইকুয়েডরকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার পথে আরো এক ধাপ এগিয়েছে আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল। আগামী ৯ জুলাই সেমিফাইনাল ম্যাচ। ভেনেজুয়েলা ও কানাডার মধ্যে কোয়ার্টার ফাইনালের জয়ী দলের মুখোমুখি হবে তারা।

আর্জেন্টিনা সেমিফাইনালে পৌঁছালে ম্যাচে যথেষ্ঠ নাটকীয়তা ছিল। ৩৫ মিনিটে লিসান্দ্রো মার্টিনেজের গোলে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। এই এক গোলেই জয়ের স্বপ্ন দেখছিল তারা। কিন্তু তাদের সে স্বপ্ন ম্যাচের শেষ বাঁশি বাজার আগেই আতংকে রূপ নেয়। ইনজুরির সময়ের এক মিনিটে রদ্রিগুয়েজের হেড একদিকে ইকুয়েডরকে খেলায় ফিরিয়ে আনে। অন্যদিকে আর্জেন্টিনার শিবিরে হতাশা ভর করে।

এর আগে ৬২ মিনিটে ইকুয়েডর খেলায় সমতা ফিরিয়ে আনার সুযোগ পেয়েছিল। পেনাল্টি পেয়েছিল তারা। কিন্তু ইনার ভ্যালেন্সিয়া গোল করতে পারেননি। আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে পরাভূত করলেও তার শট পোস্টে লেগে ফিরে আসে।

টাইব্রেকারে সেই মার্টিনেজ হয়েছেন আর্জেন্টিনার নায়ক। ইকুয়েডরের প্রথম দুটো শট রুখে দেন তিনি। তবে আর্জেন্টিনার জন্য বড় হতাশার ঘটনা ছিল অধিনায়ক লিওনেল মেসি। টাইব্রেকারে প্রথম শট নেন তিনি। কিন্তু গোল করতে পারেননি। তার শট ক্রসবারে লেগে বাইরে চলে যায়। তবে হুলিয়ান আলভারেজ, ম্যাক অ্যালিস্টার, মন্টিয়েল ও ওতামেন্দি গোল করে আর্জেন্টিনাকে সেমিফাইনালে পৌঁছে দেন।

ইকুয়েডরের হয়ে ইয়োবোহ ও কাইসেদো গোল করেন। মেনা ও মিন্ডার নেওয়া প্রথম দুটো শট মার্টিনেজ রুখে দেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.