স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক ও নিউক্লিয়াস প্রধান সিরাজুল আলম খান দাদা’র প্রথম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা বলেছেন, সিরাজুল আলম খান ইতিহাসের অন্যতম নির্মাতা। গত কাল রবিবার (৯জুন) সিরাজুল আলম খান দাদা’র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রেস ক্লাবের ইন্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে বিকাল ৪টায় ‘স্বাধীনতার সংগ্রাম ও সিরাজুল আলম খান’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভার আয়োজন করে ‘সিরাজুল আলম খান স্মৃতি পরিষদ , সভায় সভাপতিত্ব করেন, সিরাজুল আলম খান স্মৃতি পরিষদের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান। সভা পরিচালনা করেন, সিরাজুল আলম খান স্মৃতি পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল আরশাদ চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন স্মৃতি পরিষদের সদস্য সচিব মশিউর রহমান খান। বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় নেতা চট্টগ্রাম আইন জীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আবু মোহাম্মদ হাসেম,সিরাজুল আলম খানের ছোট ভাই ফেরদাউস আলম খান পেয়ারু,সিরাজুল আলম খান দাদার ভাইঝি ব্যারিস্টার ফারাহ খান, নিউক্লিয়াস সদস্য বীর মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র বনিক, বীরমুক্তিযোদ্ধা নুরুল হুদা মাষ্টার, বীরমুক্তিযোদ্ধা দিলিপ কান্তি দাশ, গণ মুক্তি ইউনিয়নের রাজা মিয়া, জে এস ডির মুসতবা কামাল অধ্যাপক ড. ইদ্রিস আলী,বাসদ ( মার্কসবাদী) নেতা শফিউদ্দিন কবির আবিদ, এডভোকেট আক্তার কবির,স্মৃতি পরিষদের যুগ্ম আহ্বায়ক সোলায়মান খান,জাসদের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবুল,বীর মুক্তি যোদ্ধা এ কে এম শাহজাহান খান, বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী সিন্সন ভৌমিক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য শ ম নজরুল ইসলাম, সাবেক ছাত্র নেতা শ ম ইউনুস, শেখ গোলাম মোহাম্মদ রাজু, আল কাদেরী জয়, বীর মুক্তিযোদ্ধা শফী খান, প্রমুখ ।

