বিমানের ব্রেকে হাইড্রোলিক ত্রুটি, অল্পের জন্য রক্ষা পেল ১৭৫ যাত্রী

চট্টগ্রামে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটের এয়ার ক্রাফটের ব্রেকে হাইড্রোলিক ত্রুটি দেখা দেয়ায় বিশেষ ব্যবস্থায় জরুরি অবতারণ করে। এতে অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল উড়জাহাজে থাকা ১৭৫ যাত্রী।শুক্রবার (১০ মে) সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

Advertisement: 2:30

শাহ আমানতের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তানভির আহমেদ জানান, সকালে আরব আমিরাতের শারজাহ থেকে আসা এয়ার ক্রাফটির ব্রেকে হাইড্রোলিক সমস্যা দেখা দেয়। ফলে স্বাভাবিক অবতরণ অনিশ্চিত হয়ে পড়ে।

 

পরে বিকল্প ব্যবস্থায় ৭ মিনিটের মধ্যে ফ্লাইটটি নিরাপদে অবতরণে সক্ষম হয়। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে যান ১৬৮ যাত্রী আর ৭ জন ক্রু। পরে টো-ট্রাক্টর দিয়ে এয়ার ক্রাফটটিকে রানওয়ে থেকে সরিয়ে নেয়া হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.