রাশিয়ায় ভয়াবহ বন্যা, তলিয়ে গেছে ১০ হাজারের বেশি ঘরবাড়ি

রাশিয়ার কাজাখস্তান সীমান্তের কাছে একটি নদীর বাধ ভেঙে যাওয়ায় প্রলয়ংকরী বন্যা দেখা দিয়েছে। এ বন্যায় এখন পর্যন্ত ১০ হাজারের বেশি ঘরবাড়ি তলিয়ে গেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কাজাখস্তান সীমান্তের ওরেনবার্গ এলকার উরাল নদীর বাধ ভেঙে গিয়ে আশপাশের অন্তত ৩৯টি এলাকাটি প্লাবিত হয়েছে। এতে প্রায় ১০ হাজার ৪০০টি ঘরবাড়ি তলিয়ে গেছে।

রাশিয়া জরুরি পরিস্থিতিবিষয়ক মন্ত্রণায় জানিয়েছে, কয়েক দশকের মধ্যে এমন ভয়ংকর বন্যার কবলে পড়েনি রাশিয়ার পার্বত্য এলাকা।

স্থানীয়রা জানিয়েছেন, এ অঞ্চলে মাত্রাতিরক্ত বরফ গলে যাওয়ার কারণে বন্যা ভয়ংকর রূপ ধারণ করেছে। মৌসুমি বন্যায় এতটা ক্ষয়ক্ষতি হয় না।

এ অঞ্চলে ‘উরাল’ নামে একটি নদী রয়েছে। এই নদী থেকেই সৃষ্টি হয়েছে উরাল নদী, যেটি কাস্পিয়ান সাগরে গিয়ে মিলিত হয়েছে। অতিরিক্ত বরফ গলার কারণে গত শুক্রবার মাধ্য কয়েক ঘণ্টার মধ্যেই উরাল নদীর পানি ফুলে ফেঁপে ওঠে এবং ওরস্ক নগরীর বাধ ভেঙে যায়।

এদিকে সাইবেরিয়া, ভলগা ও রাশিয়ার মধ্যাঞ্চলেও বন্যা দেখা দিয়েছে। শিগগরিই এ অঞ্চলে নদী ভাঙন দেখা দিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে রাশিয়ার জরুরি পরিস্থিতিবিষয়ক মন্ত্রণালয়।

২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে যুদ্ধ করছে রাশিয়া। এ নিয়ে দেশটির প্রশাসন ও সাধারণ মানুষ চাপের মধ্যে রয়েছে। গত শুক্রবার দক্ষিণ রাশিয়ার রোস্তভ অঞ্চলের একটি ঘাঁটিতে হামলা চালিয়ে ছয়টি যুদ্ধবিমান ধ্বংস করেছে ইউক্রেন। পাশাপাশি হতাহত হয়েছে ২০ জন রুশ সেনা। এসব মানবসৃষ্ট দুর্যোগের মধ্যে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে গোদের ওপর বিষফোঁড়া হয়ে দেখা দিয়েছে বন্যা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.