Oplus_131072

বিএনপি নেতা বাবা-ছেলে গ্রেফতার

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button

নেত্রকোনার দুর্গাপুরে বিএনপির দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে তাদের গ্রেফতার করা হয়। পরে ওদিন সন্ধ্যায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে দুর্গাপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন জেলা বিএনপির সহসভাপতি ও দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইমাম হাসান আবু চাঁন ও দুর্গাপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন মাস্টার। তারা সম্পর্কে বাবা-ছেলে।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে পৌরশহরের কাছারি মোড় এলাকা থেকে জামাল উদ্দিন মাস্টারকে গ্রেফতার করা হয়। অপরদিকে ওই দিন বিকালে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মাঝিয়াইল মোড় থেকে আলহাজ্ব ইমাম হাসান আবু চাঁনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে পুলিশ। পরবর্তীতে আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেছে।

এ নিয়ে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মাহফুজ আলম জানান, ২০২৩ সালে নাশকতার মামলায় তাদের দুইজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.