জার্মানির ফ্রাঙ্কফুর্টে এবার প্রবাসী বাংলাদেশি ব্যানারে বিপুল সংখ্যক বাংলাদেশিদের প্রাণবন্ত অংশগ্রহণে ঈদ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান উদযাপিত হয় । ১৩ ই এপ্রিল শনিবার ঈদের অনুষ্ঠানে শুধু ফ্রাঙ্কফুর্ট নয় অন্যান্য শহর থেকেও প্রবাসী বাংলাদেশিরা বিপুল উৎসাহ, উদ্দীপনা, আনন্দ নিয়ে অনুষ্ঠান স্থলে আসেন । বিকেল পাঁচটায় অনুষ্ঠান শুরুর সময় থাকলেও তার আগেই হল কানায় কানায় পূর্ণ হয়ে যায় । অনেকে হলে জায়গা না পেয়ে হলের বাইরে অবস্থান নেন , সব মিলিয়ে হল এবং হলের বাইরে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় , আয়োজকরা জানান তারা আরও বড় হল নেয়ার চেষ্টা করেছিলেন , কিন্তু পান নি । ৮০০ মানুষের বসার স্থান থাকলেও মানুষ ছিল প্রায় দেড় হাজার, এটা ছিল স্মরণকালের বৃহত্তর বাংলাদেশিদের ঈদ সমাগম । তবে আয়োজকরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই বিপুল সংখ্যক প্রবাসীদের বিকেলের নাস্তা এবং নৈশভোজে আপ্যায়িত করেন ।প্রবাসী শিল্পীরা গান গেয়ে অতিথিদের আনন্দিত করেন ।
আয়োজকরা জানান তারা এত মানুষের সমাগম দেখে আরও উৎসাহিত হয়েছেন , আগামী ঈদে আরও বড় হলে আরও সুন্দর ঈদ অনুষ্ঠান উপহার দেবেন ।

