তৃতীয় দিনের মতো আজও ক্লাস-পরীক্ষা বর্জন বুয়েট শিক্ষার্থীদের

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা ক্যাম্পাসে ছাত্ররাজনীতি পুরোপুরি বন্ধসহ ৬ দফা দাবিতে তৃতীয় দিনের মতো আজও ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছেন।

পুরো ক্যাম্পাস একেবারেই ফাঁকা। নেই শিক্ষার্থীদের আনাগোনা। তবে বিশ্ববিদ্যালয়ের অফিস খোলা রয়েছে। দাপ্তরিক কাজসমূহ যথারীতি চলছে।
বিশ্ববিদ্যালয়ের এক নিরাপত্তা প্রহরী বলেন, সকাল থেকে ক্লাসে কোনো শিক্ষার্থী আসে নাই। ক্যাম্পাস একেবারেই ফাঁকা। গত তিন দিন ধরে এই অবস্থা।
এর আগে গত ২৮শে মার্চ রাতে বুয়েট ক্যাম্পাসে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতাদের প্রবেশকে ঘিরে পরদিন (২৯শে মার্চ) দুপুর থেকে ৬ দফা দাবিতে আন্দোলন শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলনের কর্মসূচি হিসেবে গত শনিবার থেকে ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.