ট্রেনে পায়ের আঙুল কাটা পড়েছে আনু মুহাম্মদের

রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে আহত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ। আজ রবিবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. মাসুদ জানান, বাম পায়ে আঘাত নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, তার বাম পায়ের আঙুল কাটা পড়েছে।

স্থানীয়রা জানায়, অধ্যাপক আনু মোহাম্মদ খিলগাঁও রেলগেট এলাকায় ধীরে চলতে থাকা একটি ট্রেনে করে কমলাপুর যাওয়ার জন্য ওঠার সময় পা পিছলে চাকার নিচে পড়ে যান। এতে তার বাম পায়ের আঙুল কাটা পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.