ইতালির বোলজানো শহরে প্রবাসী বাংলাদেশীরা অত্যন্ত আনন্দমুখর পরিবেশে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন করেছে , এ উপলক্ষে নারী, পুরুষ, শিশুরা বৈশাখী সাজে সজ্জিত হয়ে অনুষ্ঠানে অংশ নেয় । পিঠাপুলি ছাড়াও বিচিত্র রকমের বৈশাখী ব্যঞ্জন ছিল এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ । বিপুল সংখ্যক প্রবাসী এই অনুষ্ঠানে অংশ নেন ।
বাউল গান, আধুনিক গানসহ আড্ডা এই অনুষ্ঠানে প্রাণসঞ্চারিত করে । এই অনুষ্ঠানের আয়োজকদের মধ্যে অন্যতম ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব নাজির মোহাম্মদ খান খসরু , কামাল হসেন, কমল রায়হান, পুতুল, গাজী, শিল্পী, জাহিদ , শক্তি , নিক্সন, ও মৃদুল ।

অনুষ্ঠান সফল করার জন্য আয়োজকরা সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান ।
সুত্র, প্রেস বিজ্ঞপ্তি ।

