‘আমি কি মেয়ে, যে কোমরে হাত দিচ্ছ ?’

ভক্তের গায়ে হাত তুললেন বলিউড অভিনেতা জ্যাকি শ্রফ। হঠাৎ বেন মেজাজ হারিয়ে এমন কাজ করলেন এ অভিনেতা, সেটা নিয়েই চলছে আলোচনা-সমালোচনা।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইট্টিনের খবরে বলা হয়, সম্প্রতি মুম্বাইয়ে এক অনুষ্ঠানস্থল থেকে বেরোচ্ছিলেন জ্যাকি। সেই সময় আলোকচিত্রীসহ অনুষ্ঠানকক্ষের নিরাপত্তারক্ষী এবং ভক্তরা ঘিরে ধরেন তাকে। এ সময় তার সঙ্গে ছবি তোলার দাবি করেন অনেকেই। এর মধ্যে এক ভক্ত সেলফি তুলতে গিয়ে তার কোমরে হাতে দিয়ে ফেলায় রেগে যান জ্যাকি শ্রফ।

এরপর ওই ভক্তের মাথায় চড় মেরে জ্যাকি শ্রফ বলেন, ‘আমি কি মেয়ে, যে কোমরে হাত দিচ্ছ? ছবি তুলতে গেলে কাঁধে হাত দিতে হয়।’

জ্যাকি শ্রফের এমন ব্যবহার নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপে মেতেছে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের একাংশ। কেউ কেউ সমালোচনাও করেছেন তার।

নব্বই দশকে ‘হিরো’,‘দুশমনি’, ‘আল্লা রাখা’, ‘পরিন্দা’ ‘শপথ’, ‘কুদরত কা কানুন’-এর মতো একের পর এক ছবিতে নিজের জাত চিনিয়েছিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা জ্যাকি শ্রফ। ইদানীং অবশ্য কাজ কমিয়ে দিয়েছেন বলিপাড়ার ‘জগ্গু দাদা’। বর্মতানে তার ছেলে টাইগার শ্রফ বলিউডের অন্যতম সফল অভিনেতা। তার মেয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ প্রভাবশালী।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.