মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে হাসপাতাল থেকে বাসায় নেয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। ছবি: ন
বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত সোয়া ৮টার দিকে বাসায় ফেরেন তিনি। বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ এ তথ্য জানান।
তিনি বলেন, সুস্থবোধ করায় মেডিকেল বোর্ডের পরামর্শে ম্যাডামকে বাসায় (খালেদা জিয়া) আনা হয়েছে। বাসায় রেখে তার চিকিৎসা দেয়ার সিদ্ধান্ত দেয় মেডিকেল বোর্ড। ম্যাডাম সবার কাছে দোয়া চেয়েছেন।
ডা. জাহিদ বলেন, উনি আপাতত সুস্থবোধ করছেন। তবে এই সুস্থতা দীর্ঘস্থায়ী নয়। যে কোনো সময় শারীরিক জটিলতা বাড়তে পারে। ওনাকে যত দ্রুত সম্ভব বিদেশে জন হপকিন্সে স্থানান্তর করতে হবে।

