মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় তিন বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নিহতদের বয়স ৩০ থেকে ৪০ বছর। তবে তাদের নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। রোববার রাতে দেশটির রাজধানী কুয়ালালামপুরের অদূরে কাজাং কেটিএম পুনকাক উতামা জেড হিল ট্র্যাকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে উপস্থিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি মেডিকেল টিম তাদের মৃত ঘোষণা করেছে। তিনজনের মরদেহ রেল ট্র্যাকের পাশে পড়েছিল। মালয়মেইলের প্রতিবেদনে বলা হয়, সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেপিবিএম) পরিচালক ওয়ান মো. রাজালি ওয়ান ইসমাইল জানিয়েছেন যে, তারা রাত ১০টা ৫৩ মিনিটে দুর্ঘটনার খবর পান। তিনি বলেন, খবর পাওয়ার পর দ্রুত কাজাং স্টেশন থেকে পাঁচজন কর্মীর একটি বাহিনী ঘটনাস্থলে পাঠানো হয়। রাত সোয়া ১২টার দিকে তিনজনের মরদেহ উদ্ধার করে পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.