প্রবাসী লেখক মমতাজুল ফেরদৌস জোয়ার্দারের ২১টি ভাষায় বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের অনুবাদ গ্রন্থের মোড়ক উম্মচোন

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানি ফ্রাঙ্কফুর্টের Saalbau Nied হলে এক প্রকাশনা উৎসবের অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের তথ্য ও গবেষণা সম্পাদক মমতাজুল ফেরদৌস জোয়ার্দারের লেখা এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত বই “Address of Emancipation by the Great Leader Sheikh Mujibur Rahman ।” এর মোড়ক উন্মোচন করা হয়। বইটিতে ২১টি ভাষায় ৭ই মার্চের পূর্ণাঙ্গ ভাষণের অনুবাদ রয়েছে। এই ২১টি ভাষা বিশ্বের প্রায় ৫ বিলিয়ন মানুষের মাতৃভাষা এবং ভাষাগুলি ১৬৮টিরও বেশী দেশে সরকারি ভাষা হিসাবে ব্যবহৃত হয়।

লেখক মমতাজুল ফেরদৌস জোয়ার্দার বিশ্বের সকল দেশের মানুষের কাছে মুক্তির এই বার্তা পৌঁছে দেবার নিমিত্তে প্রায় চার বছর ধরে কাজ করেছেন। তিনি জানিয়েছেন পরবর্তী সংস্করণে আরও কিছু ভাষার অনুবাদ সংযোজিত হবে।

উক্ত অনুষ্ঠানে লেখকের পূর্বে প্রকাশিত ৪টি বইকেও পরিচয় করিয়ে দেওয়া হয়। সংগঠনের সভাপতি মাহফুজুর রহমান ফারুক তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর লিখিত “উন্নয়ন স্বপ্নদ্রষ্টা ও বাস্তবায়নকারী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা” বইটিকে বিশেষভাবে পরিচয় করিয়ে দেন। এই বইটিও বঙ্গবন্ধু ফাউন্ডেশন প্রকাশ করেছিল। অনুষ্ঠানের মোড়ক উন্মোচন পর্ব উপস্থাপন করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফরিদ হোসেন শিহাব আর ৭ই মার্চের আলোচনা পর্ব সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খালেদ।

এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, পত্রিকার সম্পাদক, সাংবাদিক, শিল্পীসহ সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিত্ব।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আমিনুর রহমান খসরু, শুদ্ধস্বর ডটকমের প্রধান সম্পাদক হাবিব উল্লাহ বাবুল, মুক্তিযোদ্ধা মহসিন হায়দার মনি, মুক্তিযোদ্ধা আবু তাদের ভূঁইয়া, মুক্তিযোদ্ধা নেসার মাহমুদ, জাহেদুল ইসলাম পুলক, নোমান হামিদ, সাংবাদিক খান লিটন, আতিকুর রহমান সবুজ, কাইয়ুম চৌধুরী, জাকির হোসেন, মোহাম্মদ রিপন, মানিক মিয়া, কাজী আসিফ হোসেন দীপ, দেলোয়ার জাহিদ, তোফাজ্জল হোসেন সেন্টু ও আশরাফুল হোসেন টিপু ও বাবু সরদার ।

সকল বক্তাই লেখকের উদ্দেশ্যকে বাস্তবে রূপ দেবার নিমিত্তে সরকার তথা পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহবান জানান, বইটিকে যে সকল দেশের ভাষায় অনুদিত হয়েছে সে সকল দেশে ও দূতাবাসে পাঠানোর জন্য।

অনুষ্ঠানের তৃতীয় ধাপে সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন কবি মনিব রিজওয়ান ও ডিবিসি টেলিভিশনের প্রতিনিধি সাংবাদিক ফাতেমা রহমান রুমা। সেখানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী রিয়েল আনোয়ার, আতিকুর রহমান সবুজ ও নিম্নী কাদের।

অনুষ্ঠানের শেষে লেখক / সাংবাদিক জার্মান বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান লিটন তাঁর সহকর্মী বিডিনিউজ ডট কমের জার্মান প্রতিনিধি লেখক মমতাজুল ফেরদৌস জোয়ার্দারকে বাংলাদেশের পতাকার উত্তরীয় পরিয়ে দেন এবং তার ৭ ই মার্চের অনুবাদকৃত Poet Der Politik উপহার দেন ।

খান লিটন , জার্মান প্রবাসী সাংবাদিক ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.