‘পুলিশের বাধায়’ বিএনপি নেতার জাকাতের কাপড় বিতরণ পণ্ড

বাগেরহাটে এক বিএনপি নেতার জাকাতের কাপড় বিতরণ পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দুপুরে শহরে সরুই এলাকায় দলীয় কার্যালয়ে কাপড় নিতে আসা নারীদের বের করে দেয় পুলিশ–এমন অভিযোগ করেছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সভাপতি এম এ সালাম।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা আমার জানা নেই। কাপড় বিতরণ যে কেউ করতেই পারেন।’

এম এ সালাম বলেন, ‘দরিদ্রদের মাঝে কাপড় বিতরণের আয়োজন করি। বিষয়টি স্থানীয় প্রশাসনকে মৌখিকভাবে অবহিত করা হয়। সকালে দরিদ্র লোকজন আসতে শুরু করেন। হঠাৎ সাদা পোশাক পরে পুলিশ আমার বাসায় এসে কাপড় বিতরণ বন্ধ করে দেয়।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.