দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর ব্যবসায়ী স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রীকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশী প্রবাসী ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী নিহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার (৩ মার্চ) রাতে আফ্রিকার জোহানের্সবাগ স্টেটে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন নোয়াখালীর সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর মানিকপুর গ্রামের ইসলাম পাটোয়ারী বাড়ির মো: হোসেন ভূঞার ছেলে মো: মহিন ভূঞা (৩২) এবং একই উপজেলার কেশারপাড় ইউনিয়নেরে জমাদার বাড়ির মো: লিটনের মেয়ে রুনা আক্তার (২২)।

অর্জুনতলা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য (মেম্বার) আব্দুর জব্বার এসব তথ্য নিশ্চিত করে জানান, ‘রোববার সন্ধ্যার দিকে অস্ত্রধারী সন্ত্রাসীরা জোহানের্সবাগে মহিন ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। তবে ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেছে তাদের দুই সন্তান।

তিনি আরো জানান, রোববার দিবাগত রাত ২টার দিকে আফ্রিকায় থাকা মহিনের ছোট দুই ভাই বিষয়টি দেশের বাড়িতে জানায়। প্রাথমিকভাবে এর থেকে বেশি কিছু আমরা এখনো জানতে পারিনি। ধারণা করা হচ্ছে, পূর্ব শক্রতার জের ধরে এ ঘটনা ঘটেছে।

মহিনের ছোট ভাই মো: মফিজ ভূঞা বলেন, ‘২০০৮ সালে জীবিকার সন্ধানে আমার বড় ভাই মহিন প্রথম দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। এরপর ছয় বছর আগে তার স্ত্রীকে নিয়ে যায়। আমার ভাবি ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সন্ত্রাসীরা ভাবিসহ আমার বড় ভাইকে গুলি করে হত্যা করেছে।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.