ডেনমার্কে এখন শুধু পুরুষদের জন্য সেনায় বাধ্যতামূলক যোগদানের বিধি চালু রয়েছে। সে দেশের নারীরা নিজেদের ইচ্ছায় সেনাবাহিনীতে যোগ দিতে পারেন। কিন্তু ডেনমার্ক সরকার ২০২৬ সাল থেকে নারীদেরও বাধ্যতামূলক ভাবে সেনাবাহিনীতে যোগদানের বিধি কার্যকরের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন বুধবার বলেন, ‘‘আমাদের সরকার সম্পূর্ণ ভাবে লিঙ্গসমতা নিশ্চিত করতে চায়। তাই এই পদক্ষেপ।’’

