পরমাণু অস্ত্রবাহী যুদ্ধবিমানে চড়ে বিশ্বকে যে বার্তা দিলেন পুতিন

ইউক্রেন যুদ্ধের দু’বছর পূর্তির আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চড়লেন পরমাণু অস্ত্রবাহী যুদ্ধবিমানে। তার এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্যের বিরুদ্ধে পরমাণু হামলার ‘বার্তা’ কি-না, তা নিয়ে ইতোমধ্যেই জল্পনা শুরু হয়েছে আন্তর্জাতিক কূটনীতিতে।

পুতিনের যুদ্ধবিমানে চড়ার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে রাশিয়ার সরকারি টিভি চ্যানেলে।

ক্রেমলিনের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার মধ্য রাশিয়ার কাজান শহরে বিমান নির্মাতা সংস্থা ‘কাজান অ্যাভিয়েশন প্লান্ট’-এর রানওয়ে থেকে টিউ-১৬০এম সুপারসনিক (শব্দের চেয়ে বেশি গতিসম্পন্ন) যুদ্ধবিমানে পুতিন চড়েছিলেন। প্রায় আধ ঘণ্টা আকাশে ওড়ার পর সেটি অবতরণ করে।

রুশ অধিকৃত ইউক্রেন ভূখণ্ড ক্রাইমিয়ার অদূরে কৃষ্ণসাগরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর নৌবহরের উপস্থিতি ঘিরে গত কয়েক সপ্তাহ ধরে উত্তেজনা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে পুতিনের পদক্ষেপ ঘিরে শুরু হয়েছে জল্পনা।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ভোর ৬টায় সরকারি টেলিভিশন চ্যানেলে জাতীর উদ্দেশে বক্তৃতায় কিভের বিরুদ্ধে ‘সামরিক অভিযানের’ ঘোষণা করেছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। গত দু’বছরের যুদ্ধপর্বে সাম্প্রতিক ন্যাটোর সক্রিয়তাকে ‘নতুন মোড়’ বলে মনে করছেন সামরিক পর্যবেক্ষকদের একাংশ।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.