অনন্ত-রাধিকার প্রাক্‌-বিবাহ অনুষ্ঠানে এক সূত্রে বাঁধা পড়বে হলিউড, বলিউড এবং দক্ষিণী সিনেমাজগৎ

দেশের বিনোদন-জগৎ এখন কাঁপাচ্ছে অনন্ত অম্বানী আর রাধিকা মার্চেন্টের বিয়ের খবরে। মার্চ মাস পড়তে না পড়তেই টানা তিন দিন ধরে চলবে তাঁদের প্রাক্‌-বিবাহ অনুষ্ঠান। রিলায়্যান্স কর্তা মুকেশ অম্বানীর কনিষ্ঠ পুত্রের বিয়েতে থাকছে না চমকের কোনও কমতি।

দিন পাঁচেকের অপেক্ষার পরেই সেই অনুষ্ঠান। গুজরাতের জামনগরের এই আয়োজনে শামিল হচ্ছেন দেশ-বিদেশের নামজাদা বহু তারকা ও অতিথি। এক থেকে তিন মার্চ পর্যন্ত চলবে এই অনুষ্ঠান।


অনন্ত-রাধিকার প্রাক্‌-বিবাহ অনুষ্ঠানে এক সূত্রে বাঁধা পড়বে হলিউড, বলিউড এবং দক্ষিণী সিনেমাজগৎ।

শোনা যাচ্ছে, ওই অনুষ্ঠানে সপরিবারে যোগ দেবেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমির খান, রজনীকান্তের মতো অভিনেতারা। থাকবেন সলমন খান এবং অক্ষয় কুমারও।

করিনা কপূর-সইফ আলি খান, রণবীর সিংহ-দীপিকা পাড়ুকোন থেকে আলিয়া ভট্ট-রণবীর কপুর, অজয় দেবগন-কাজল, ভিকি কৌশল-ক্যাটরিনা কইফ, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মলহোত্র, শ্রদ্ধা কপূর— কে নেই তালিকায়!

শুধু অভিনেতারাই নন, থাকার কথা মাইক্রোসফ্‌ট কর্তা বিল গেটস, মেটার সিইও মার্ক জ়াকারবার্গ, ব্ল্যাকরকের সিইও ল্যারি ফিঙ্ক, ডিজ়নির সিইও বব ইগার, অ্যাডবের সিইও শান্তনু নারায়ণেরও।

এ ছাড়াও ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প, ‘ব্যাঙ্ক অফ আমেরিকা’র চেয়ারম্যান ব্রায়েন থমাস ময়নিহান, ভুটানের রাজা-রানির মতো ব্যক্তিরাও রয়েছেন সে দিনের অতিথি তালিকায়।

তিন দিন ব্যাপী এই অনুষ্ঠানের প্রতি পর্বের পোশাক পরিকল্পনা, থাকা, যাতায়াত সংক্রান্ত অনুষ্ঠানসূচি এবং নিয়মাবলি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে অতিথিদের কাছে।

তিন দিন ধরে চলা এই অনুষ্ঠানে রয়েছে বিভিন্ন পর্ব। প্রতিটি পর্বের জন্য রয়েছে আলাদা থিম।

সেই থিম অনুযায়ী পোশাক পরিকল্পনা করা হয়েছে হবু বর-কনের। সেই অনুযায়ী সাজতে হবে অতিথিদেরও।

তিন দিন ধরে চলা এই উৎসব সাজানো হয়েছে নানা রকম অনু্ষ্ঠানে। অনন্ত-রাধিকার প্রাক্‌-বিবাহ অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন হলিউড পপ-গায়িকা রিহানা।

তাঁর সঙ্গে দেখা যাবে ভারতীয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংহকেও। থাকবেন অজয়-অতুল, এবং দিলজিৎ দোসাঞ্জ।

শুধু প্রাপ্তবয়স্কদের মনোরঞ্জনের কথাই ভাবেননি অম্বানীরা। ছোটদের জন্য থাকবে ম্যাজিক!

ম্যাজিশিয়ান ডেভিড ব্লেনের হাতের কারসাজিতে ভরে উঠবে অনন্ত-রাধিকার প্রাক্‌-বিবাহ আসর। আর কী কী চমক থাকে, অনুরাগীদের নজর থাকবে সেই দিকে। সুত্র, আনন্দবাজার পত্রিকা ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.