ইমরানের জয়ে যা বলছে আমেরিকা

জেলে বসেই বাজিমাত করে দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। রীতিমত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এখনো তার জনপ্রিয়তা কতটা। নির্বাচন থেকে নিষিদ্ধ করা হলেও ভোটের ভেলকিতে আবারও প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন তিনি।

নাটকীয়তায় মোড়ানো পাকিস্তানের এই নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহ ছিল মানুষের। বিশেষ করে ইমরান খানকে কেন্দ্র করে। বিশ্ব মিডিয়ার চোখ ছিল কি ঘটতে যাচ্ছে দেশটিতে। এমনকি গোটা বিশ্বে ছড়ি ঘোরানো আমেরিকা সেখানে কি ভূমিকা রাখে তা নিয়েও আগ্রহ ছিলে অনেকের। অবশেষে নির্বাচনের পূর্ণাঙ্গ ফল ঘোষণার আগেই পাকিস্তান নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

এ বিবৃতিতে, মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, তারা এই নির্বাচন গভীর ভাবে পর্যবেক্ষণ করেছে। এই নির্বচনকে কেন্দ্র করে সহিংসতা, গণমাধ্যমকর্মীদের ওপর হামলা, মানবাধিকার লঙ্ঘন, ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধের মতো ঘটনার নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। এমনক নির্বাচনী প্রক্রিয়ায় যারা হস্তক্ষেপ বা জালিয়াতির করেছে তাদের বিরুদ্ধে সম্পূর্ণরূপে তদন্ত করা উচিত বলেও মন্তব্য করেছে বাইডেন প্রশাসন।

তবে পাকিস্তানে পূর্ণাঙ্গ ফলাফলের পর যে দলেই সরকার গঠন করবে তাদের সাথে কাজ করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলছে, ইসলামাবাদকে বাণিজ্যিক, অর্থনৈতিক এবং বিনিয়োগে সহযোগিতা করবে তারা। এ ছাড়াও, পাকিস্তানের গণতন্ত্র, শান্তি, উন্নয়ন্ন এবং নিরাপত্তা নিশ্চিতেও কাজ করার কথা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.