অনলাইন ডেস্ক:একটি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে হুথি জঙ্গিরা। গত কাল হঠাৎই ভারতীয় নৌসেনা আডেন উপসাগর থেকে বিপদবার্তা পায়। খবর আসে, একটি পণ্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা এবং জাহাজটিতে আগুন ধরে গিয়েছে। মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ওই জাহাজ ‘এমভি মার্লিন লুয়ান্ডা’-য় ২২ জন ভারতীয় ও এক জন বাংলাদেশি নাবিক ছিলেন। জাহাজের ক্ষয়ক্ষতি হলেও নাবিকদের কেউ জখম হননি।

