ক্ষমতাসীনদের বিদায় না দেওয়া পর্যন্ত রাজপথে থাকবে বিএনপি : মঈন খান

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button

ক্ষমতাসীনদের বিদায় না দেওয়া পর্যন্ত রাজপথে থাকবে বিএনপি বলে হুশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

শনিবার সকালে রাজধানীর প্রেসক্লাব এলাকায় অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণের সময় ক্ষমতাসীন আওয়ামী লীগকে এই বার্তা দেন তিনি।

ড. মঈন খান বলেন, অসহযোগ আন্দোলনের মাধ্যমেই সরকারকে সরানো হবে।

এর আগে গত ২০ ডিসেম্বর দুপুরে অনলাইন ব্রিফিংয়ে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

গত বুধবার দুপুরে অনলাইন ব্রিফিংয়ে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

উল্লেখ্য, ১১ দফায় অবরোধ আর ৪ দফায় ৫ দিন হরতালও পালন করেছে দলটি। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এবার অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বিএনপি ও সমমনারা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.