আইনশৃঙ্খলা বাহিনী-আওয়ামী লীগ যৌথভাবে দমন-পীড়ন চালাচ্ছে: নুর

আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ যৌথভাবে বিরোধীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

বুধবার অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ এ অভিযোগ করেন তিনি। এরআগে সকাল সাড়ে ১১টায় পুরানা পল্টন আল রাজী কমপ্লেক্সের সামনে থেকে মিছিল বের করে গণঅধিকার পরিষদ। তাদের মিছিলটি পল্টন মোড়, নাইটিংগেল মোড়  ঘুরে বিজয়নগর পানিরট্যাংকির মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

নুরুল হক নুর বলেন, দেশের বিভিন্ন স্থানে জেলা, উপজেলায় আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে বিরোধীদের ওপর হামলা-মামলা, দমন-পীড়ন চালাচ্ছে। বিএনপির নেতাকর্মীদের বাসায় না পেয়ে তাদের বাবা, মা, আত্মীয়-স্বজনকে ধরে নিয়ে যাচ্ছে এবং মামলা দিচ্ছে। পাকিস্তান আমলেও এমন হয়নি। গত দুটি নির্বাচন থেকে আমরা দেখেছি, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু হয়নি। জনগণ ভোট দিতে পারে নাই।

তিনি বলেন, উন্নয়নের নামে আওয়ামী লীগ স্বাধীনতার ৫২ বছরে সরকার র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা এনে দিয়েছে এবং ভিসা নিষেধাজ্ঞা এনেছে। র‌্যাবের পর এখন সোয়াত, ডিএমপির ওপরও এনেছে। আমেরিকা সোয়াত ও ডিএমপিকে কোন সহযোগিতা করবে না। আসন্ন নির্বাচন সুষ্ঠু না হলে শান্তিরক্ষী মিশনও বন্ধ হয়ে যেতে পারে।

সরকার এত বছর ক্ষমতায় থেকে দেশের চিকিৎসা খাতের উন্নয়ন করতে পারে নাই। এখনও চিকিৎসার জন্য দেশের মানুষকে বিদেশে যেতে হয়। সরকার এতো বছর ক্ষমতায় থেকে বেকারদের কর্মসংস্থান করতে পারে নাই। উচ্চ শিক্ষিত ছেলে-মেয়ে চাকরি খুঁজছে।

 

মিছিলে গণঅধিকার পরিষদ এর সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন, উচ্চতর পরিষদের সদস্য আব্দুজ জাহের, আবু হানিফ, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, ফাতিমা তাসনিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, রবিউল হাসান, জিলু খান, যুব পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, সাধারণ সম্পাদক নাদিম হাসান, সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সহ সভাপতি সাব্বির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ, গণঅধিকার পরিষদ মহানগর দক্ষিণের সভাপতি নাজিম উদ্দিন, উত্তরের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

facebook sharing button
twitter sharing button
skype sharing button
telegram sharing button
messenger sharing button
viber sharing button
whatsapp sharing button

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.