মোমেনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করলেন পিটার হাস

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা’য় ঘন্টাব্যাপী ওই বৈঠক হয়। বৈঠকের বিষয়টি স্বীকার করলেও সেগুনবাগিচা বা দূতাবাস কোনো পক্ষই খোলাসা করে কিছু বলেনি। ধারণা মিলেছে, সচিব-রাষ্ট্রদূত বৈঠকে দেশের সম-সাময়িক বিভিন্ন বিষয়ে কথা হয়েছে। চলামান রাজনৈতিক পরিস্থিতি আলোচনায় আসতে পারে, বিশেষত নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ কোনো বার্তা আদান-প্রদান হতে পারে। দেশের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির অবসান এবং একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের গ্রহণযোগ্য পথ খুঁজতে বিবদমান রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ চায় যুক্তরাষ্ট্রসহ  আন্তর্জাতিক সম্প্রদায়। বাংলাদেশের বন্ধু-উন্নয়ন সহযোগী বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার সংলাপে বসে রাজনৈতিক বিরোধী মীমাংসা করতে সরকার ও বিরোধী দল এবং নির্বাচনী স্টেকহোল্ডারদের নিয়মিতভাবে উৎসাহিত করছেন।

 

facebook sharing button
twitter sharing button
skype sharing button
messenger sharing button
viber sharing button
whatsapp sharing button

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.