দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বৈঠক বুধবার (২৯ নভেম্বর) বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
রোববার (২৬ নভেম্বর) ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
সিইসিকে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বৈঠক করতে চেয়ে ই-মেইল করেছিলেন ২২ নভেম্বর। এতে বৈঠকের জন্য ২৭ নভেম্বর সময় চেয়েছিলেন তিনি।

