নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন দেখতে চায় যুক্তরাষ্ট্র

আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশি জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন দেখতে চায় যুক্তরাষ্ট্র। গতকাল বৃহস্পতিবার দেশটির পরারষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এই কথা জানান মুখপাত্র বেদান্ত প্যাটেল।

ব্রিফিংয়ে প্যাটেলকে প্রশ্ন করা হয়, বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছে। সেই দাবির প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে কিনা।

জবাবে প্রথমে প্রশ্নটির উত্তর এড়িয়ে যেতে চেয়েছিলেন প্যাটেল। তিনি বলেন, আমি নিশ্চিত যে গতকাল বা তার আগের দিন কিংবা তারও আগে আমি এ প্রশ্নের উত্তর দিয়েছি।’

উত্তরে ওই সাংবাদিক বলেন, ‘আপনি সঠিক। এ রকম একটি প্রশ্ন আগেও করা হয়েছিল এবং আপনি উত্তর দিয়েছিলেন যে, ‘অন্য সবার মতো যুক্তরাষ্ট্রও চায় যে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক। তবে আমার প্রশ্ন হলো, অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আপনারা সমর্থন করছেন কি না— হ্যাঁ অথবা না।’

জবাবে বেদান্ত বলেন, ‘কোনো নির্দিষ্ট সরকার বা রাজনৈতিক দল কিংবা প্রার্থীকে আমরা সমর্থন করছি না। আর যদি নির্বাচনের কথা আসে, সেক্ষেত্রে আমরা বলব— আমরা আশা করছি এমন একটি নির্বাচন, যেটি হবে অবাধ, সুষ্টু এবং যেখানে দেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফল ঘটবে।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.