সাংবাদিকেরা হলো সমাজের দর্পন। সত্য ও নির্ভীক সাংবাদিকতা একটি সমাজ ও দেশের জন্য খুবই প্রয়োজন । দেশের বর্তমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সাংবাদিকদেরও ভুমিকা পালন করতে হবে। তবে মুক্ত সাংবাদিকতা দেশের গণতন্ত্রের জন্য খুবই জরুরি। শুদ্ধস্বর এর সাথে আলাপ কালে আসন্ন বিএফইউজের নির্বাচনে গাজী -গনি পরিষদের কার্যনির্বাহী সদস্য পদের একমাত্র নারী প্রার্থী অপর্ণা রায় এসব কথা বলেন ।
তিনি আরো বলেন, আমাদের গাজী-গনি পরিষদ বিজয়ী হলে মুক্ত ও স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত এবং সাংবাদিকদের রুজি রুটির আন্দোলনে আপোষহীন ভূমিকা পালন ও সাংবাদিকদের সামাজিক নিরাপত্তা বিশেষ করে নারী সাংবাদিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের আন্দোলনে আমরা সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ।

