গাজীপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে পোশাকশ্রমিক নিহত

 

facebook sharing button
twitter sharing button
skype sharing button

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ২৩ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১ নারী শ্রমিক নিহত হয়েছেন। বুধবার সকালে সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগর কাশিমপুর জরুন এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া জামাল উদ্দিন নামে আরও ১ শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন এবং আহত হয়েছেন কমপক্ষে ১০ জন শ্রমিক।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় ২ জন ঢাকা মেডিকেলে এসেছিল। এদের মধ্যে ইসলাম গার্মেন্টসের আঞ্জুয়ারা খাতুন নামে এক নারীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ জামাল উদ্দিনের জরুরি বিভাগের চিকিৎসা চলছে।

গুলিবিদ্ধ জামাল উদ্দিন বলেন, আমি ইসলাম গার্মেন্টসে চাকরি করি। সকালে অফিসে যাওয়ার সময় পুলিশের গুলিতে আমি গুলিবিদ্ধ হই। পরে প্রথমে উদ্ধার করে আমাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ডিবি) মোহম্মদ ইব্রাহিম খান জানান, সকালে শ্রমিক বিক্ষোভ চলাকালে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।

এতে শ্রমিক মারা যাওয়ার কথা নয়। গুরুতর আহত অবস্থায় একজন নারী শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

 

messenger sharing button
viber sharing button
whatsapp sharing button

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.