ইসি অভিমুখে গণমিছিল কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

নির্বাচনী তফসিল ঘোষণার দিন ঢাকায় নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিল কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

রোববার দুপুরে রাজধানীর পুরানা পল্টনস্থ নোয়াখালী টাওয়ারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, নির্বাচন কমিশন একতরফা তফসিল ঘোষণা করতে চাইলে তফসিল ঘোষণার দিন ঢাকায় নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিল করা হবে, তফসিল ঘোষণার পরের দিন সারা দেশে প্রতিটি জেলা ও মহানগরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল, আন্দোলনরত অন্যান্য বিরোধী দলের শান্তিপূর্ণ সকল কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন, জাতীয় সংকট নিরসনে সকল রাজনৈতিক দল, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক এবং বিভিন্ন পেশাজীবি সংগঠনের প্রতিনিধিদেরকে নিয়ে আগামী ২০শে নভেম্বর ঢাকায় জাতীয় সংলাপ অনুষ্ঠিত হবে এবং পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

গত ৩রা নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশে ১০ নভেম্বরের মধ্যে সরকারকে পদত্যাগ করার আল্টিমেটাম দিয়েছিলো ইসলামী আন্দোলন। এই দাবি মানা না হলে আন্দোলনরত সকল বিরোধী দলের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে কঠোর ও বৃহত্তর কর্মসূচির ঘোষণার কথাও বলেছিলো দলটি।

 

facebook sharing button
twitter sharing button
skype sharing button
telegram sharing button
messenger sharing button
viber sharing button
whatsapp sharing button

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.