‘প্রেমঘটিত’ ঝামেলার কারণে গতকাল বুধবার মধ্যরাতে আত্মহত্যার চেষ্টা করেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। আজ বৃহস্পতিবার সকাল থেকেই শোবিজে এমন গুঞ্জন চাউর হয়েছে। যা নিয়ে হয়েছে সংবাদও। বর্তমানে এই অভিনেত্রী চিকিৎসাধীন আছেন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে।
তবে এই অভিনেত্রীর পরিবারের দাবি, তানজিন তিশা গতরাতে হঠাৎ অসুস্থ হয়ে গেলে তার বোন প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এরপর সেখান থেকে এই অভিনেত্রীকে নেওয়া হয় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে।
কথা রটেছে, অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে তিশার প্রেমের বিষয়টি। নাম প্রকাশ না করার শর্তে নাট্যাঙ্গনের একজন জানান, বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে ঝামেলা চলছিল। বুধবার রাতে তিশা রাজারবাগের বাসা থেকে ফারহানের উত্তরার বাসায় যান। সেখান থেকে ফিরে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন।
তবে এ বিষয়ে মুশফিক আর ফারহানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে সাড়া দেননি তিনি।
উল্লেখ্য, বর্তমান সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রীদের একজন তানজিন তিশা। মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন তিনি। নির্মাতা রেদওয়ান রনি পরিচালিত ‘ইউ-টার্ন’ নাটক দিয়ে টেলিভিশনে অভিষেক হয় তার। এর আগে, বেশ কিছু মিউজিক ভিডিওতেও কাজ সবার নজরে আসেন এই অভিনেত্রী।

