৪ কোটি মানুষ ইউরোপের মতো জীবনযাপন করছে : বাণিজ্যমন্ত্রী

linkedin sharing button
copy sharing button
print sharing button

দেশে প্রায় চার কোটি মানুষ আছেন যাদের জীবনযাপনের মান ইউরোপের মানুষের মতো বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

মঙ্গলবার (১৭ অক্টোবর) ঢাকার কুড়িলে বসুন্ধরা কনভেনশন সেন্টারে পাঁচ দিনের জাতীয় ফার্নিচার মেলার উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে তিনি এই দাবি করেন।

তিনি বলেন, ‘আমাদের দেশের ১৭ কোটি মানুষের মধ্যে ৪ কোটি মানুষের ক্রয়ক্ষমতা ইউরোপের মানুষের সমান। এই ৪ কোটি মানুষ দাম দিয়ে ভালো পণ্য কিনতে পারেন।’

টিপু মুনশি যুক্তি দিয়ে বলেন, বাংলাদেশে যেহেতু ইউরোপের মানুষের মতো বিপুলসংখ্যক নাগরিকের ক্রয়ক্ষমতা তৈরি হয়েছে, সেহেতু তাদের জন্য ইউরোপীয় মানের আসবাবপত্র বানাতে পারেন ব্যবসায়ীরা। এই চার কোটি মানুষ কিন্তু দাম দেবে, ভালো জিনিসপত্র কিনতে পারবে।

দেশে মানসম্পন্ন ফার্নিচার তৈরি হচ্ছে। তাই বিদেশ থেকে তেমন একটা আমদানি করতে হয় না দাবি করে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, গত ১০-১২ বছরে বাংলাদেশের ফার্নিচার শিল্পের বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এখন ফার্নিচার রপ্তানির দিকে মনোযোগী হতে ব্যবসায়ীদের তাগিদ দেন।

রাজধানীর বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে মেলার আয়োজন করে বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি (বিএফআইওএ)। দেশীয় ফার্নিচার শিল্পের সর্ববৃহৎ এই আয়োজন চলবে ২১ অক্টোবর পর্যন্ত।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.