‘বিদেশিদের কথায় নয়, শেখ হাসিনার নেতৃত্বে দেশ চলবে

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আমেরিকা, জাপান, চীন কিংবা ভারতের কথায় বাংলাদেশ চলবে না, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ স্বাধীন ভাবে চলবে। নির্বাচনে সর্তকতার সঙ্গে সবাইকে কাজ করতে হবে। যে কোনো সিদ্ধান্ত বুঝে শুনে নিতে হবে।

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুরের ৫৮০ জন প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠান শেষে মন্ত্রী এসব কথা বলেন।

 

 

মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ চায় জাতীয় নির্বাচনে যেন সব দল অংশ নেয়। নানা ধরনের মার্কা নিয়ে মানুষের বাড়ি বাড়ি ঘুরে দেখুক তাদের জনপ্রিয়তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বারে কাছেও নেই। তবে জামায়াত নির্বাচনে অংশ নিতে পারবে না। কারণ তাদের নিবন্ধন নেই। এছাড়া স্বেচ্ছায় যদি জাতীয় নির্বাচনে নিবন্ধিত দলগুলো আসতে চায় আসুক আমরা বাঁধা দেব না। তবে আওয়ামী লীগ কোনো দলকে জোর করে নির্বাচনে আনবে না।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.