গভীর রাতে বাসা ঘেরাও, বিএনপি নেতা এ্যানীকে নিয়ে গেছে পুলিশ

বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্যসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে গতকাল মঙ্গলবার রাতে বাসা থেকে থানায় নিয়ে গেছে পুলিশ। বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, গভীর রাতে ধানমন্ডির বাসা থেকে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে থানায় নিয়ে গেছে পুলিশ। আজ বুধবার তাকে ঢাকা কোর্টে চালান দিলে জামিনের জন্য আবেদন করা হবে।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে পুলিশ ধানমন্ডিতে এ্যানীর বাসা ঘিরে ফেলে বলে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়।

আটক হওয়ার আগে মঙ্গলবার রাত সোয়া ২টার দিকে এ্যানী বাসা থেকে মোবাইল ফোনে গণমাধ্যমকে বলেছেন, ‘পুলিশ দরজায় লাথি মারছে, হুমকি দিচ্ছে, দরজা না খুললে দরজা ভেঙে ঢুকে আমাকে গুলি করবে। আমি সব মামলায় জামিনে আছি বর্তমানে, তারপরও তারা বেআইনিভাবে আমাকে তুলে নেওয়ার চেষ্টা করছে।’

এ ব্যাপারে একাধিকবার ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.