ইজরায়েল-হামাস যুদ্ধ: জুকারবার্গকে সতর্কবার্তা ইইউ’র

যুদ্ধ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগ তুলেছে ইউরোপিয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের শীর্ষ নির্বাহী মার্ক জুকারবার্গকে ইইউর কার্যালয়ের হাজিরার নির্দেশও দেওয়া হয়েছে।
ইইউ’র ইন্টার্নাল মার্কেট বিভাগের কমিশনার থিয়েরি ব্রেটন স্থানীয় সময় মঙ্গলবার (১০ অক্টোবর) এই সংক্রান্ত একটি চিঠি মেটার ঠিকানায় পাঠিয়েছেন বলে জানা গিয়েছে। চিঠিতে জুকারবার্গকে ব্রেটন চিঠিতে বলেছেন, ‘আপানদের ফিল্টারিং সিস্টেমগুলি কার্যকর আছে কিনা, নিশ্চিত হতে আমি জরুরি ভিত্তিতে আপনাকে ইইউ কার্যালয়ে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমি আরও আশা করছি, আপনি প্রাসঙ্গিক আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ এবং ইউরোপোলের (ইইউর নিজস্ব আইনশৃঙ্খলা বাহিনী) সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের পরবর্তী যে কোনো অনুরোধে আপনি দ্রুত সাড়া দেবেন।’  যুদ্ধ প্রসঙ্গে ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম অর্থাৎ মেটা প্ল্যাটফরমের কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ভুয়া তথ্য যাতে না ছড়ায়, সেজন্য কোম্পানির কর্তৃপক্ষকে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশও চিঠিতে দেওয়া হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.