যে ফোনের পর বিশ্বকাপ থেকে সরে দাঁড়ান তামিম

তামিম ইকবালকে নিয়ে গত দুই দিন মিডিয়া পাড়ায় কত নাটকই না হয়ে গেল। তাকে ছাড়া বিশ্বকাপের দল ঘোষণার পর থেকে হচ্ছে আলোচনা-সমালোচনা। কেউ কেউ আবার সামাজিক যোগাযোগমাধ্যমে শূলে চড়াচ্ছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক সাকিব আল হাসানকে। অনেকেই ধুঁয়ে দিচ্ছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে। পরিস্থিতি যখন এমনই, তখন ভিডিও বার্তা নিয়ে ফেসবুকে হাজির জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম।

নিজের ভিডিও বার্তায় তামিম গত কিছুদিন ধরে তার সঙ্গে ঘটে যাওয়া সব ঘটনাই বর্ণনা করেছেন। জানিয়েছেন একজনের বোর্ডের একজনের ফোন কলের পর তিনি তাকে বিশ্বকাপ দলে না রাখার কথা বলেছিলেন।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তামিমকে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ না খেলার, কিংবা খেললেও মিডল অর্ডারে ব্যাট করার প্রস্তাব দিয়েছেন- গণমাধ্যমের এমন খবরের অনেকটা সত্যতা মিলেছে তামিমের কণ্ঠেও। নাম প্রকাশ না করে তিনি বলেন, ‘তার একদিন পর বোর্ডের টপ লেভেলের একজন ফোন করে বললেন, তুমি তো বিশ্বকাপে যাবা, তোমাকে ম্যানেজ করে খেলাতে হবে। তুমি প্রথম ম্যাচ খেলো না।’

এরপর দেওয়া হয় মিডল অর্ডারে ব্যাট করার শর্ত। তামিম তা মেনে নেননি, বরং বিশ্বকাপ থেকেই সরে দাঁড়ান, ‘আমার পক্ষে এসব নেওয়া সম্ভব না। ১৭ বছর ধরে এক পজিশনে ব্যাটিং করেছি। জীবনে কোনোদিন ৩-৪ এ ব্যাটিং করিনি। এমন যদি হতো ৩-৪ এ ব্যাট করি। স্বভাবতই আমি ভালোভাবে নেইনি। উত্তেজিতও হয়ে পড়েছিলাম। তাই বলেছি এসব নোংরামির মধ্যে আমি থাকতে পারব না। দরকার হয় আমাকে বিশ্বকাপ দলের সঙ্গে পাঠাইয়েন না।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.