ডিবি পুলিশ অফিস থেকে বিএনপি নেতা গয়েশ্বর রায়কে কোন খাবারের প্যাকেট দেয়া হয় নি , এটি আসলে রাজারবাগ পুলিশ হাসপাতাল থেকে দেয়া ঔষধের প্যাকেট , লালা রঙের এই প্যাকেট ছিল কিছু স্যালাইন এবং কিছু ট্যাবলেট , গয়েশ্বর কন্যা বিএনপি নেত্রী অপর্ণা রায় শুদ্ধস্বর ডটকমকে জানান , তার বাবার ব্লাড প্রেশার অস্বাভাবিক নেমে গিয়েছিলো , তাই তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে সেই সময় স্যালাইন দেয়া হয় , এবং সাথে কয়েকটি স্যালাইন প্যাকেটে করে দিয়ে দেয়া হয় । অপর্ণা বলেন সোশ্যাল মিডিয়াতে এই প্যাকেট নিয়ে মিথ্যা প্রচারণা চালানো হয় যে, এই প্যাকেটে করে তার বাবাকে খাবারও দিয়ে দেয়া হয় , এটি একটি মিথ্যা এবং উদ্দেশ্যমূলক প্রচারণা ।

