উন্নয়নের কারণে বিদেশিদের নজরে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

 

উন্নয়নের কারণে বিদেশিদের নজরে বাংলাদেশ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, ধনী দেশগুলো চীনের উন্নয়ন সহ্য করতে পারে না। ভৌগলিক অবস্থান ও উন্নয়নের কারণে বাংলাদেশও বিদেশিদের কাছে অধিক গুরুত্ব পাচ্ছে। এ কারণে বৈশ্বিক হেলাখেলার মধ্যে পড়ে গেছি আমরা।

শুক্রবার সকালে সিলেট সদর উপজেলা পরিষদের ১২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

মন্ত্রী আরো বলেন, একটি দল ও তাদের প্রবাসী সহযোগিরা বাংলাদেশ নিয়ে বিদেশিদের কাছে অপপ্রচার চালাচ্ছে।

বিদেশে অর্থপাচার আওয়ামী লীগ চায় না উল্লেখ করে তারেক রহমানকে ইঙ্গিত করে ড. মোমেন বলেন, অনেকে বছরের পর বছর বিদেশে আয়েশ করছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.