ইউক্রেন যুদ্ধের অবসান চায় রাশিয়া: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, কিয়েভ ও পশ্চিমাদের উসকানিতে শুরু হওয়া ইউক্রেন যুদ্ধের অবসান চায় মস্কো। আজ বুধবার (২৩ আগস্ট) দক্ষিণ আফ্রিকায় ব্রিকসের শীর্ষ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আল-জাজিরা জানিয়েছে, এদিন ভার্চুয়ালি জোহানেসবার্গের সম্মেলনে বক্তব্য দেন পুতিন এবং ব্রাজিল, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার নেতাদের যুদ্ধ সম্পর্কে বলেন।

গত বছরের ফেব্রুয়ারিতে প্রতিবেশী দেশ ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। তবে মস্কোর সহযোগী ব্রিকসের সদস্য দেশগুলো ইউক্রেনে মস্কোর কর্মকাণ্ডের নিন্দা করা থেকে বিরত রয়েছে।

পুতিন শীর্ষ সম্মেলনে তাদের বলেন, যুদ্ধটি কিয়েভ এবং পশ্চিমা পদক্ষেপের একটি বাধ্যতামূলক প্রতিক্রিয়া।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.