২১ শে অক্টোবর ফ্রাঙ্কফুর্টে বাংলা বইমেলা অনুষ্ঠানের সিদ্ধান্ত

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বই মেলাকে সামনে রেখে  একটি বাংলা বইমেলা  অনুষ্ঠিত হবে  , গতকাল কয়েকজন বইপ্রেমী জার্মান প্রবাসী বাংলাদেশী এক সভায় মিলিত হয়ে এই সিধান্ত নেন । আয়োজনকারীরা জানান , নিউ ইয়র্ক , লন্ডন, বইমেলার আদলে এই বইমেলা  অনুষ্ঠিত হবে , তারা জানান জার্মানিতে  এখন বিপুল সংখ্যক বাংলাদেশী বসাবাস করেন , এখানে একটি বাংলা বইমেলা  অনুষ্ঠিত হওয়া দরকার ,  তারা  আরও  জানান বইপ্রেমী প্রবাসী বাঙালী ব্যানরে এই মেলা অনুষ্ঠিত হবে , প্রবাসী লেখক, কবি , সাংস্কৃতিক ব্যক্তিত্ব   এবং  বাংলাদেশ – ভারতের বাংলা ভাষায় যারা বই প্রকাশ করেন এই মেলায় প্রতীকী হলেও তাদের অংশ নেয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে , তারা বলেন এই   ধরেনের বইমেলা এটাই জার্মানিতে প্রথম । ২১ শে অক্টোবর ফ্রাঙ্কফুর্টের একটি হলে এই মেলা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে , দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত এই মেলায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজনের সিধান্ত নেয়া হয়েছে  ,   সেপ্টেম্বর মাসে এক  সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই বই মেলার বিস্তারিত জানানো  হবে  ।  গতকালের সভায় আয়োজকদের মধ্যে উপস্থিত  ছিলেন  , কমিউনিটি ব্যক্তিত্ব হাফিজুর রহমান আলম , নজরুল ইসলাম খালেদ ,  আতিকুর রহমান  সবুজ , হাকিম  টিটু , এবং শুদ্ধস্বর ডটকমের প্রধান সম্পাদক হাবিব বাবুল ।

বাবু সরদার , ফ্রাঙ্কফুর্ট, জার্মানি ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.