সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে ফের বিস্ফোরণ, দগ্ধ ১১

 

facebook sharing button
twitter sharing button
skype sharing button

ঝালকাঠির সুগন্ধা নদীতে দুর্ঘটনাকবলিত তেলবাহী জাহাজ থেকে তেল অপসারণের সময় ফের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পরপর জাহাজে আগুন লেগে যায়। এতে পুলিশ সদস্যসহ ১১ জন দগ্ধ হয়েছেন। সোমবার  সন্ধ্যা ৬টার দিকে ঝালকাঠি পৌরসভার খেয়াঘাট সংলগ্ন এলাকায় নদীতে এ ঘটনা ঘটে। ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাকি তেল অপসারণ করার সময় জাহাজটিতে পুনরায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৯ পুলিশ সদস্যসহ ১১ জন দগ্ধ হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
গত শনিবার দুপুরে বিকট শব্দে সাগর নন্দিনী-২ জাহাজে বিস্ফোরণ ঘটে। পরে পুরো জাহাজে আগুন লেগে যায়। এতে চারজন শ্রমিক দগ্ধ হন এবং চারজন শ্রমিক নিখোঁজ হন।

দুই দিন অভিযান চালিয়ে নিখোঁজ চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

messenger sharing button
viber sharing button
whatsapp sharing button

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.