সরকার একতরফা নির্বাচনের ষড়যন্ত্র করছে: সমমনা জোট

সরকার বিএনপি ও তাদের মিত্রদের বাইরে রেখে আবারো একতরফা নির্বাচনের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।
বুধবার সকালে রাজধানীর পল্টন মোড় সংলগ্ন ভাসানী গলিতে জাতীয়তাবাদী সমমনা জোটের পদযাত্রা-পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ড. ফরহাদ। সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এই কর্মসূচি পালিত হয়।

ফরিদুজ্জামান ফরহাদ বলেন, এই সরকার বিএনপি ও তাদের মিত্রদের বাইরে রেখে আবারো একতরফা নির্বাচনের ষড়যন্ত্র করছে। এর মাধ্যমে তারা ফের ক্ষমতায় থাকতে চায়। কিন্তু তাদের এই চাওয়া সফল হবে না।  জনগণ এবার এই সরকারের অধীনে কোনো প্রহসনের নির্বাচন আর হতে দেবে না।

তিনি বলেন, দেশে আজ গণতন্ত্র নেই, মানুষের কথা বলার স্বাধীনতা নেই। এই সরকারের দুর্নীতি, লুটপাট ও দুঃশাসনে দেশের মানুষ আজ অতিষ্ঠ। তারা অবিলম্বে এই সরকারের পতন চায়।  এ লক্ষ্যে বিএনপি ও সমমনা জোট রাজপথে আন্দোলন করছে।

তিনি আরও বলেন, এই সরকারকে পদত্যাগ এবং নির্বাচন কমিশন ও  সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

অন্যথায় জনগণই  আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করে দাবি আদায় করবে।
সমাবেশ শেষে বেলা সোয়া ১১টার দিকে ড. ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে পদযাত্রা শুরু করে জাতীয়তাবাদী সমমনা জোট।

 

এতে জাগপার খন্দকার লুৎফর রহমান, এস এম শাহাদাত, গণদলের এটিএম গোলাম মাওলা চৌধুরী, শাহ আলম হাওলাদার, জাহিদুল হক খোকন, এনপিপির রহমান মোস্তফা, বাংলাদেশ ন্যাপের এম এন শাওন সাদেকী, ইঞ্জিনিয়ার আব্দুল বারিক, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সুকৃতি কুমার মন্ডল, বিকল্পধারার শাহ আহমেদ বাদল, এনপিপির মোস্তাফিজুর রহমান মোস্তফা, নবী চৌধুরী, মো. ফখরুজ্জামান প্রমুখ উপস্থিত রয়েছেন।
পদযাত্রাটি জাতীয় প্রেস ক্লাব থেকে ঘুরে এসে মতিঝিল শাপলা চত্বর হয়ে ইত্তেফাক মোড়ে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

 

facebook sharing button
twitter sharing button
skype sharing button
telegram sharing button
messenger sharing button
viber sharing button
whatsapp sharing button

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.