ডেঙ্গুতে ৯ মাসের অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
print sharing button

ডেঙ্গুজ্বর কেড়ে নিয়েছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার রুমা বিশ্বাস (২৬) নামে এক অন্তঃসত্ত্বা নারীর প্রাণ। সেই সঙ্গে বাঁচানো যায়নি তার অনাগত সন্তানকেও।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

বিষয়টি বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে    নিশ্চিত করেছেন রুমা বিশ্বাসের স্বামী লিটন ঘোষ।

অন্তঃসত্ত্বা রুমা বিশ্বাস রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের নতুন ঘুরঘুরিয়া গ্রামের রমেশ বিশ্বাসের মেয়ে। রুমার স্বামী একই ইউনিয়নের পারুলিয়া গ্রামের লিটন ঘোষ। তিনি একজন স্বর্ণ ব্যবসায়ী।

রুমা বিশ্বাসের স্বামী লিটন ঘোষ বলেন, আমার স্ত্রী রুমা বিশ্বাস ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিল। গত রোববার রাজবাড়ীর আরোগ্য ক্লিনিক থেকে ডেঙ্গু পরীক্ষা করা হলে তার ডেঙ্গু পজিটিভ আসে। সে বাড়িতেই চিকিৎসাধীন ছিল। পরে তার শারীরিক অবস্থা খারাপ হলে পরের দিন বিকালে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে দ্রুত ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেন। পরে বিকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন সে সন্ধ্যার দিকে মৃত্যুবরণ করে। বাঁচানো যায়নি সন্তানকেও।

জেলা সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন বলেন, গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীতে নতুন করে ১৮ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গুর ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.