ডেঙ্গুতে প্রাণ গেল ভিকারুননিসার আরও এক ছাত্রীর

.

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আরও একজন ছাত্রী। মৃত ওই ছাত্রীর নাম মেহজাবিন সূহী। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মেহজাবিন সূহী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দিবা মূল শাখার দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রথমে তার মেহজাবিন সূহীর মা আক্রান্ত হন, ৪-৫ দিন পর সে-ও আক্রান্ত হয়‌। পরিবার তাকে হাসপাতালে ভর্তি করেছিল। সেখানে গতকাল রাতে সে মারা গেছে।

তিনি আরও বলেন, ডেঙ্গুতে একে একে‌ আমাদের দুজন ছাত্রী মারা গেল। তাদের মৃত্যুতে আমরা শোকাহত।

উল্লেখ্য, এর আগে গত ৩ জুলাই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভিকারুননিসার মূল শাখার একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী ইলমা জাহান মারা যান। তিনি প্রায় এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.