বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং সরকারের পতনের একদফা দাবিতে অনশন কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। আজ সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল ১০টায় এ কর্মসূচি শুরু হয়। এতে প্রায় দুই শতাধিক মুক্তিযোদ্ধা অংশ নিয়েছেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির উদ্বোধন করেন। এছাড়া বিকাল ৫টায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাপনী বক্তব্য দেবেন।

