ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের সমাবেশে প্রশাসন কর্তৃক বাধা প্রদান ও দ্রব্যমূল্যের উধ্বগতির প্রতিবাদ এবং সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এতে সভাপতিত্ব করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম।
বৃহস্পতিবার পুরানা পল্টন আইএবি চত্বরে এই সমাবেশ চলছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
ছোট সড়কগুলোতে ব্যাপক নেতাকর্মী উপস্থিত হয়েছেন। সমাবেশে বর্তমান সরকারের পদত্যাগের দাবি জানানো হয়। দাবির পক্ষে স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীরা তাদের ভাষণে সরকারের উদ্দেশ্যে বলেন, আপনাদের কত জনসমর্থন আছে, আসেন মাঠে আসেন। জাতীয় নির্বাচনের অধীনে নির্বাচন দেন। তারা আরও বলেন, বর্তমান সরকার নির্বাচন দিতে ভয় পায়। সরকার সম্প্রতি হয়ে যাওয়া নির্বাচনে প্রমাণ করেছে তাদের আওতায় কেমন নির্বাচন হয়।

