দুই মাসেরও বেশি সময় ধরে নীরব ছিলো সে। অবশেষে নাসার Ingenuity মিশন টিম প্রোগ্রামের মার্স হেলিকপ্টারের সাথে যোগাযোগ পুনঃস্থাপন করা গেছে। Perseverance এবং Ingenuity কপ্টারের মাঝে একটি পাহাড় চলে আসায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল বলে মনে করা হচ্ছে। তারপরে ফের ৩০ জুন যোগাযোগ স্থাপিত হয়। রোভারটি ক্যালিফোর্নিয়ার নাসার জেট প্রপালশন ল্যাবরেটরিতে হেলিকপ্টার এবং মিশন নিয়ন্ত্রণের মধ্যে যোগাযোগের বাহক হিসেবে কাজ করে।
জেজেরো ক্রেটারের চারপাশে মঙ্গল গ্রহের পৃষ্ঠের ছবি তোলার সময় হেলিকপ্টারটির ৫২তম ফ্লাইটের সময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেখানে এটি গ্রহের ছবি তুলতে মাত্র দুই মিনিটের বেশি সময় ব্যয় করেছিল। সংযোগ পুনঃস্থাপন করার জন্য এটি নিকটবর্তী একটি পাহাড়ের চূড়ায় ওঠার চেষ্টা করেছিলো, কিন্তু সংযোগ পুনঃস্থাপন করা যায়নি। এর আগেও কপ্টারের সঙ্গে যোগাযোগ নিয়ে সমস্যা হয়েছিল। এপ্রিলের প্রথমদিকে ৬ দিনের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। রোভারটি মাটিতে চলে, সেটিকে সাহায্য করার জন্য মঙ্গলের আকাশপথে ঘুরে তথ্য সংগ্রহ করে হেলিকপ্টারটি।
একাধিকবার আকাশপথে মঙ্গল গ্রহ থেকে তথ্য সংগ্রহের কাছে রোভারটিকে সাহায্য করছে এটি। এখনও পর্যন্ত যা তথ্য পাওয়া গিয়েছে তাতে ওই কপ্টারের অবস্থা ঠিকই রয়েছে।
Ingenuity টিম লিডার জোশ অ্যান্ডারসন বলেছেন, জেজেরো ক্রেটারের যে অংশটি রোভার এবং হেলিকপ্টার বর্তমানে অন্বেষণ করছে সেখানে অনেক রুক্ষ ভূখণ্ড রয়েছে। সংযোগ বিচ্ছিন্ন হতে পারে। Ingenuity ২০২১ সালের ফেব্রুয়ারিতে Perseverance রোভারের সাথে মঙ্গল গ্রহে অবতরণ করেছে এবং গ্রহে থাকাকালীন ১১ কিলোমিটারের বেশি ভ্রমণ সম্পন্ন করেছে।
সূত্র : cosmosmagazine

