সৌদি আরবে হজ পালনে গিয়ে মক্কা-মদিনা, তাবু শহর মিনা মুজদালিফা ও আরাফায় হৃদরোগে আক্রান্ত হয়ে আরও ২১ বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। আবার মিনা জামারাতে শয়তানকে পাথর নিক্ষেপ ও তাওয়াফ এবং ছাফা-মারওয়া করতে অনেকেই পথ হারিয়ে ফেলেছেন।
জানা যায়, তীব্র গরমে পবিত্র হজ পালিত হয়েছে। এর মধ্যে হিটস্ট্রোকের শিকার হয়েছেন প্রায় সাড়ে ৬ হাজারেরও বেশি হজযাত্রী। এদিকে, এক দিনেই ৮ বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। এবার হজে যাওয়া লক্ষাধিক বাংলাদেশির মধ্যে এখন পর্যন্ত ৪৮ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে অবস্থানকালে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়েছে।
হজ এজেন্সিস মালিক এসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম গতকাল বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছেন।
হাব সভাপতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে জানান, গত ২৯ জুন সৌদি আরবে মোট মৃত বাংলাদেশি হাজির সংখ্যা ৪৮ জন। এর মধ্যে এক দিনেই ৮ জন মারা গেছেন। মৃত্যুবরণকারী হাজিদের সৌদিতে দাফন করার প্রস্তুতি চলছে বলেও জানান হাব সভাপতি।

