সুইডেনে মসজিদের বাইরে কুরআন পোড়ানোর তীব্র নিন্দা বাংলাদেশের

সুইডেনের রাজধানী স্টকহোমের একটি মসজিদের বাইরে পবিত্র কোরআন পোড়ানোর ঘৃণ্য ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

‘মত প্রকাশের স্বাধীনতার’ নামে মুসলমানদের পবিত্র মূল্যবোধ ও ধর্মীয় প্রতীককে অপমান করার এ ধরনের জঘন্য কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে এ ধরনের অনাকাঙ্ক্ষিত উসকানি বন্ধে বাংলাদেশ আবারও সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি অনুসারে, সুইডেনে বসবাসরত ইরাকি নাগরিক সালওয়ান মোমিকা বুধবার স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে ইসলামের পবিত্র গ্রন্থের একটি কপিতে আগুন ধরিয়ে দেয়।

অনেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে কোরআন পোড়ানোর নিন্দা জানানো হয়েছে। সূত্র : ইউএনবি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.