ঢাকায় নারী সমাবেশ করবে বিএনপি

রাজধানী ঢাকায় নারী সমাবেশ করবে বিএনপি। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, নজিরবিহীন লোডশেডিং, সারাদেশে অস্বাভাবিক নারী নির্যাতন বৃদ্ধি এবং ভোটের অধিকার নিশ্চিত করার দাবিতে এই সমাবেশ করা হবে। সমাবেশের দিনক্ষণ চূড়ান্ত না হলেও কারা এই সমাবেশে থাকবেন, সে বিষয়ে মোটামুটি ধারণা পাওয়া গেছে দলটির দিক থেকে।

গত সোমবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এই নারী সমাবেশ করার সিদ্ধান্ত হয়। এর পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানকে আহ্বায়ক করে এ বিষয়ে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

জানা গেছে, দলের সাবেক এমপি, উপজেলা-পৌর থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের মেম্বার পর্যন্ত নির্বাচিত সাবেক এবং বর্তমান নারী জনপ্রতিনিধিদের এই সমাবেশে আমন্ত্রণ জানানো হবে। বিএনপি ও মহিলা দলের নেত্রীদেরও এই সমাবেশে আমন্ত্রণ জানানো হবে। তার আগে সারাদেশে বিএনপি সমর্থক নারী চেয়ারম্যান, মেয়র ও মহিলা ভাইস চেয়ারম্যানদের সঙ্গে দলের শীর্ষ নেতৃত্ব মতবিনিময় করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

ঢাকায় নারী সমাবেশ সফল করতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানকে আহ্বায়ক করে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে বলে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সেলিমা রহমান গতকাল আমাদের সময়কে বলেন, বর্তমান ও সাবেক নারী জনপ্রতিনিধি এবং নারী নেত্রীদের নিয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিএনপি সূত্রে জানা যায়, সম্প্রতি ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল দলের নারীদের অধিকার আদায়ে একটি কমিটি গঠনের পরামর্শ দেয়। সে অনুযায়ী তাৎক্ষণিক একটি কমিটিও গঠন করার নীতিগত সিদ্ধান্ত হয়। বিষয়টি সোমবার রাতের স্থায়ী কমিটির বৈঠকে উত্থাপন করলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের সাবেক এবং বর্তমান জনপ্রতিনিধি নারী নেত্রীসহ সবাইকে নিয়ে আরও বড় পরিসরে চিন্তা করতে বলেন নীতিনির্ধারকদের। এর পর ঢাকায় নারী সমাবেশ করার সিদ্ধান্ত নেয় দলের স্থায়ী কমিটি।

তবে এই বৈঠকে দলের ১০ সাংগঠনিক বিভাগে নারী নেত্রীদের স্থান দেওয়া নিয়েও আলোচনা হয়। সেখানে একজন স্থায়ী কমিটির সদস্য বলেন, আমাদের একটি সিদ্ধান্ত ছিল তা হচ্ছে- সাংগঠনিক অথবা সহ-সাংগঠনিক সম্পাদকদের মধ্যে একজন হবে নারী নেত্রী। তবে খোঁজ নিয়ে জানা যায়, দলের ঢাকা, সিলেট, খুলনা, ময়মনসিংহ, চট্টগ্রাম, কুমিল্লা বিভাগে এখনো নারী নেত্রীদের সাংগঠনিক বা সহসাংগঠনিক পদে কাউকে রাখা হয়নি।

স্থায়ী কমিটির বৈঠকে এক নেতা দলের সাবেক মহিলা এমপি ও মিডিয়া সেলের সদস্য একজনের নাম সিলেট বিভাগের সহসাংগঠনিক পদে স্থান দিতে প্রস্তাব করেন। কিন্তু অন্যরা আপত্তি দিলে সেই সম্ভাবনা বৈঠকেই শেষ হয়ে যায়। তবে বৈঠকের একপর্যায়ে স্থায়ী কমিটির সদস্য বিএনপির বিভিন্ন পর্যায়ের কমিটিতে নারীদের পদায়নের ব্যাপারে আরও গুরুত্ব দেওয়া উচিত বলে মন্তব্য করেন এক নেতা। বিএনপির শূন্যপদে নারীদের সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.