চলেন সবাই মিলে ভোটের অধিকারে লড়াই করি: মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ‘যে দেশে মানুষের ভোট রাতের বেলা ডাকাতি করে নিয়ে যাওয়া হয় সে দেশে ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যে আপনি সর্বস্ব দিয়ে লড়াই করবেন কিনা সেটি ভেবে দেখার সময় এসেছে। এখন মানুষ ঐক্য চায়। মানুষ নিজের কথা বলবার অধিকার চায়, ভোটের অধিকার চায়। সেজন্যে চলেন সবাই মিলে লড়াই করি।’

গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে ‘রাজনৈতিক সংকট: চলমান আন্দোলন ও জনপ্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকার ও শাসনব্যবস্থা পরিবর্তন করতে রাজনৈতিক দলসহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণআন্দোলন গড়ে তুলতে হবে।

মাহমুদুর রহমান মান্না আরও বলেন, ‘জাপানের রাষ্ট্রদূত বলেছেন, “আমি পৃথিবীর কোথাও শুনিনি যে, ভোটের আগের রাতে ভোট হয়ে যায়।” যারা বলেন এরকম বলার পরেও জাপানি রাষ্ট্রদূতই ভুল বলেছেন। যারা বিদেশির সঙ্গে তর্ক করছেন, বাংলাদেশের এরকম জুয়া-চুরি-ডাকাতি হবার পরেও সেটা অন্য দেশের সঙ্গে তুলনা করে বলছেন ওরা আমাদের থেকে বড় ডাকাত। তাদের সঙ্গে আপনি কোনো রকম সমঝোতা করে, সন্ধি করে শান্তিপূর্ণ সমাধানের চিন্তা করলে সেটা ভুল হবে। সেই চিন্তা যদি নিজের মধ্যে ঠাই দেন তাহলে সেটা আরও বড় ভুল।’

জেএসডির সভাপতি রবের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারির সঞ্চালনায় আলোচনা সভায় জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম, বাংলাদেশ ভাসানী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশ পিপলস পার্টির বাবুল সরদার চাখারি, গণফোরামের মোহাম্মদ উল্লাহ মধুসহ আরও অনেকে বক্তব্য দেন।

facebook sharing button
twitter sharing button

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.