ওবায়দুল কাদেরের সাথে পিটার হাসের সাক্ষাৎ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। তারা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন।

আজ (বুধবার) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের অফিসিয়াল পেইজ থেকে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস এ খবর নিশ্চিত করে লিখেছেঃ রাষ্ট্রদূত হাস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে সাক্ষাৎ করেছেন। তিনি বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং বাণিজ্য থেকে শুরু করে জনগণের সাথে জনগণের সম্পর্ক, নিরাপত্তা সহযোগিতা সহ মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের গুরুত্বপূর্ণ কাজের পরিধি নিয়ে আলোচনা করেন।

মার্কিন দূতাবাসের পোস্ট করা ছবি থেকে দেখা যায়ঃ ওই প্রতিনিধি দলে ওবায়দুল কাদের ছাড়াও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান এমপি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ এবং কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ এ. আরাফাতও উপস্থিত ছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.